শেরপুরের ৩ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর জেলার তিনটি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। সোমবার (৩ নভেম্বর) বিকেলে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এসব নাম প্রকাশ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘোষিত তালিকা অনুযায়ী, শেরপুর-১ (সদর) আসনে ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী এবং শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে মাহমুদুল হক রুবেলকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
মনোনয়ন ঘোষণার পর শেরপুর জুড়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তাৎক্ষণিকভাবে আনন্দ মিছিল বের করেন সমর্থকরা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রার্থীদের অভিনন্দন জানিয়ে পোস্ট দেন স্থানীয় নেতাকর্মীরা।
এমবি এইচআর

