চাঁদপুর-১ আসনে ড. আ ন ম এহছানুল হক মিলনকে প্রার্থী করায় আনন্দ মিছিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। ৩ নভেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।

Nov 3, 2025 - 21:25
 0  4
চাঁদপুর-১ আসনে ড. আ ন ম এহছানুল হক মিলনকে প্রার্থী করায় আনন্দ মিছিল
ছবি, সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। ৩ নভেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান। তিনি জানান, যেসব আসনে প্রার্থী দেওয়া হয়নি সেগুলো পরে ঘোষণা করা হবে এবং কিছু আসন শরিকদের হাতে থাকবে।

এর ধারাবাহিকতায় চাঁদপুর-১ কচুয়া আসনে বিএনপি মনোনয়ন পেয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও দলীয় নেতা ড. আ ন ম এহছানুল হক মিলন। মনোনয়ন ঘোষণার পর সোমবার সন্ধ্যায় কচুয়া উপজেলার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলের সময় নেতাকর্মীরা ধানের শীষের প্রার্থী ড. মিলনকে বিজয়ী করার লক্ষ্যে উল্লাস ও স্লোগান দেয়। ১৯৯৬ থেকে ২০০৬ পর্যন্ত চাঁদপুর-১ কচুয়া আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করা ড. মিলন, ২০০১ সালে চারদলীয় জোট সরকারের সময়ে শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে নকল প্রতিরোধে সারা দেশে বিশেষ সুনাম অর্জন করেন।

বিএনপির এ মনোনয়ন চাঁদপুর-১ এলাকায় দলীয় কর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

এমবি এইচআর