ময়মনসিংহের ১১ আসনের ৯টিতে বিএনপির প্রার্থী ঘোষণা
মেঘনাবার্তা প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিএনপি। এর মধ্যে ময়মনসিংহের ১১টি আসনের মধ্যে ৯টিতে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
সোমবার ৩ নভেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা প্রকাশ করেন।
দলীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহের ২টি আসনের প্রার্থী ঘোষণা আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে বাকি ৯টি আসনে প্রার্থীদের নাম ঘোষণার পর থেকেই বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও আতশবাজির উৎসব শুরু হয়।
ময়মনসিংহের ঘোষিত ৯ আসনের বিএনপি প্রার্থী
-
ময়মনসিংহ 1 (হালুয়াঘাট ধোবাউড়া)
-
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স
-
-
ময়মনসিংহ 2 (ফুলপুর তারাকান্দা)
-
জেলা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার
-
-
ময়মনসিংহ 3 (গৌরীপুর)
-
জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন
-
-
ময়মনসিংহ 5 (মুক্তাগাছা)
-
দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু
-
-
ময়মনসিংহ 6 (ফুলবাড়িয়া)
-
উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুক, শেরে বাংলা একে ফজলুল হকের নাতজামাই
-
-
ময়মনসিংহ 7 (ত্রিশাল)
-
জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা মাহবুবুর রহমান লিটন
-
-
ময়মনসিংহ 8 (ঈশ্বরগঞ্জ)
-
উপজেলা বিএনপির আহ্বায়ক ও ব্যবসায়ী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু
-
-
ময়মনসিংহ 9 (নান্দাইল)
-
বিবিসির সাবেক তথ্য ও প্রযুক্তি বিজ্ঞানী ইয়াসের খান চৌধুরী
-
-
ময়মনসিংহ 11 (ভালুকা)
-
দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফখর উদ্দিন আহম্মেদ বাচ্চু
-
যেসব আসনের প্রার্থিতা স্থগিত
প্রার্থী ঘোষণা স্থগিত রাখা হয়েছে ময়মনসিংহ 4 (সদর) এবং ময়মনসিংহ 10 (গফরগাঁও) আসনে।
দলীয় সূত্রে জানা গেছে, এই দুটি গুরুত্বপূর্ণ আসনে জোট ও সমঝোতার কারণে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
ময়মনসিংহ 4 (সদর) আসনে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ছিলেন মনোনয়ন প্রত্যাশী। তিনি ২০১৮ সালের নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে মাত্র কয়েক ঘণ্টার ভোটে প্রায় এক লক্ষাধিক ভোট পেয়ে দেশজুড়ে আলোচিত হয়েছিলেন।
প্রার্থী তালিকা স্থগিত থাকায় এখন তার সমর্থক ও কর্মীদের মধ্যে কিছুটা উদ্বেগ ও অপেক্ষা তৈরি হয়েছে।
তবে দলীয় নেতারা আশ্বস্ত করেছেন, চূড়ান্ত তালিকা প্রকাশের সময় এসব আসনেও সিদ্ধান্ত ঘোষণা করা হবে।
এমবি/এসআর

