কুড়িগ্রাম-৪ আসনে বিএনপি-জামায়াতের প্রার্থী হয়ে ভাই-ভাইয়ের লড়াই

Nov 4, 2025 - 10:54
 0  2
কুড়িগ্রাম-৪ আসনে বিএনপি-জামায়াতের প্রার্থী হয়ে ভাই-ভাইয়ের লড়াই

মেঘনাবার্তা প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কুড়িগ্রাম-৪ আসনে তৈরি হয়েছে ভিন্নধর্মী এক রাজনৈতিক উত্তেজনা। আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন দুই আপন ভাই—একজন বিএনপির প্রার্থী, অন্যজন জামায়াতের।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেয়েছেন আজিজুর রহমান। তিনি ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে ভোটযুদ্ধে নামছেন। অন্যদিকে তার ছোট ভাই মোস্তাফিজার রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক হাতে নিয়েছেন।

দুই ভাইয়ের এই প্রতিদ্বন্দ্বিতা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় ভোটারদের অনেকে বলছেন,“এটা শুধু রাজনীতি নয়, পারিবারিক এক টানটান প্রতিযোগিতা। ভোটের মাঠে এবার ভ্রাতৃত্ব বনাম মতাদর্শের লড়াই।”

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কুড়িগ্রাম-৪ আসনে এই “ভাই বনাম ভাই” প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনের অন্যতম আলোচিত ঘটনা হয়ে উঠবে। একজন দীর্ঘদিন ধরে বিএনপির সংগঠক, অন্যজন জামায়াতের সক্রিয় রাজনীতিক— ফলে ভোটারদের মধ্যে বিভাজন তৈরি হতে পারে।

ভোটাররা বলছেন, এ প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনের রোমাঞ্চ বাড়িয়ে দিয়েছে। এখন সবার অপেক্ষা, ১২ জানুয়ারির নির্বাচনে হাসি কার মুখে ফুটবে—আজিজুর না মোস্তাফিজুর?

এমবি/এসআর