এনসিপির প্রার্থী ঘোষণা শীঘ্রই; শীর্ষ নেতাদের আসন চূড়ান্ত

প্রাথমিকভাবে ১০০-১৫০ আসনে তালিকা প্রকাশের সম্ভাবনা

Nov 4, 2025 - 11:02
 0  2
এনসিপির প্রার্থী ঘোষণা শীঘ্রই; শীর্ষ নেতাদের আসন চূড়ান্ত

মেঘনাবার্তা প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনীতির হাওয়া তীব্র হচ্ছে। বিএনপি ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে, তার আগে জামায়াতে ইসলামী ২৯৬টি আসনের জন্য মনোনয়ন দিয়েছে। এবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-ও শিগগিরই প্রার্থীদের নাম ঘোষণা করতে যাচ্ছে।

দলীয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ১০০ থেকে ১৫০ আসনে প্রার্থীর তালিকা প্রকাশ করা হতে পারে। নীতিনির্ধারকরা কোন আসনে কাকে মনোনয়ন দেওয়া হবে তা চূড়ান্ত করছেন। তবে শীর্ষ নেতাদের আসন প্রায় স্থির।

সূত্র জানায়, শীর্ষ নেতাদের সম্ভাব্য আসনগুলো হলো—

  • ঢাকা-১১ থেকে আহ্বায়ক নাহিদ ইসলাম,

  • রংপুর-৪ থেকে সদস্য সচিব আখতার হোসেন,

  • ঢাকা-১৮ থেকে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী,

  • পঞ্চগড়-১ থেকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম,

  • কুমিল্লা-৪ থেকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ,

  • নরসিংদী-২ থেকে যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার,

  • নোয়াখালী-৬ থেকে যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ,

  • ঢাকা-১৪ থেকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব,

  • ঢাকা-৯ থেকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।

সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন,“চলতি মাসের মধ্যে আমরা ১৫০ থেকে ১৬০ আসনে প্রার্থী ঘোষণা করব। প্রস্তুতি সম্পূর্ণভাবে চলছে।”

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, জোটে যাওয়ার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।“যদি জোটে যেতে হয়, তা নীতিগত অবস্থান থেকে হবে। জুলাই সনদ আমাদের জন্য গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন,“যে কোনো শক্তির সঙ্গে জোটে যাওয়ার আগে বিবেচনা করতে হবে যারা সংস্কারের বিপক্ষে বা ইতিহাসের দায়ভার বহন করছে।”

এমবি/এসআর