মাদকমুক্ত আড়াইহাজার গড়ার অঙ্গীকার বিএনপি প্রার্থী আজাদের
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ মাদক নির্মূলের অঙ্গীকার করেছেন।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ মাদক নির্মূলের অঙ্গীকার করেছেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় আড়াইহাজার বাজার এলাকায় নির্বাচনী প্রচারণা শেষে তিনি বলেন, “আড়াইহাজারে কোনো ধরনের মাদক থাকবে না। মাদক প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করব।”
তিনি নেতাকর্মী ও এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সবাইকে দ্বন্দ্ব-বিরোধ ভুলে ঐক্যবদ্ধভাবে আড়াইহাজারের উন্নয়নে কাজ করতে হবে। “আমরা সবাই ভাই ভাই। আমি জনগণের পাশে থাকতে চাই, জনগণের সঙ্গে থেকে সুন্দর আড়াইহাজার গড়ে তুলব,” যোগ করেন তিনি।
ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক করে নজরুল ইসলাম আজাদ বলেন, “কেউ যদি ষড়যন্ত্রের স্বপ্ন দেখে, তা সফল হবে না। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অবশ্যই অনুষ্ঠিত হবে।”
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে আড়াইহাজারে মাদক, সন্ত্রাস ও দুঃশাসনের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা হবে।
এমবি এইচআর

