এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা
মেঘনাবার্তা প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনয়ন আবেদন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এই উদ্বোধনের ঘোষণা দেন।
তিনি জানান, মনোনয়নপত্রের মূল্য প্রাথমিকভাবে ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে কেউ বেশি দিতে চাইলে কোনো আপত্তি নেই। ফরম বিতরণ কয়েকভাবে হবে—অনলাইনে দলীয় ওয়েবসাইটের মাধ্যমে, জেলা প্রতিনিধির মাধ্যমে, অথবা অফিসে এসে দলীয় নেতা হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের মাধ্যমে।
এছাড়া জুলাইয়ে আহত ও শহীদ পরিবারের সদস্যদের জন্য মনোনয়নের মূল্য দুই হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। প্রাথমিক তালিকা আগামী ১৫ নভেম্বরের মধ্যে প্রকাশ করা হবে।
এমবি/এসআর

