গাজীপুরে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল শোভাযাত্রা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুরে বিএনপির বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে মহানগরীর শিববাড়ী মোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় এই শোভাযাত্রা।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুরে বিএনপির বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে মহানগরীর শিববাড়ী মোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় এই শোভাযাত্রা।
গাজীপুর মহানগর বিএনপি আয়োজিত শোভাযাত্রায় নেতৃত্ব দেন মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার এবং সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি।
শোভাযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত পথসভায় সভাপতিত্ব করেন শওকত হোসেন সরকার এবং সঞ্চালনা করেন এম. মঞ্জুরুল করিম রনি। এতে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম, বিএনপি নেতা আহমদ আলী রুশদী, অ্যাডভোকেট শহিদুজ্জামান, অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, অ্যাডভোকেট আব্দুস সালাম, আ. ক. ম. মোফাজ্জল হোসেন, প্রভাষক বসির উদ্দিন, সুরুজ আহমেদ, জয়নাল আবেদীন তালুকদার, বশির আহমেদ বাচ্চু, মনিরুল ইসলাম ও সাইফুল ইসলাম টুটুলসহ আরও অনেকে।
এদিকে দিবসটি উপলক্ষে বিকেলে গাজীপুর জেলা বিএনপি রাজবাড়ী রোডস্থ জেলা কার্যালয় থেকে আরেকটি শোভাযাত্রা বের করে। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক ও গাজীপুর-৫ আসনের মনোনীত প্রার্থী এ. কে. এম. ফজলুল হক মিলন, যুগ্ম আহ্বায়ক ও গাজীপুর-৩ আসনের প্রার্থী ডা. রফিকুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী এবং যুগ্ম আহ্বায়ক ও গাজীপুর-৪ আসনের প্রার্থী শাহ রিয়াজুল হান্নান।
পথসভায় বক্তারা বলেন, ৭ নভেম্বরের সিপাহী-বিপ্লবের চেতনা আজও জীবন্ত। তারা ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান।
এমবি এইচআর

