সরকারপ্রধান যতই ক্ষমতাধর হোক, কেউ আইনের ঊর্ধ্বে নয়: গোলাম পরওয়ার
জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ের পর জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, রাজনৈতিক নেতা বা সরকারপ্রধান যতই ক্ষমতাধর হোক, কেউ আইনের ঊর্ধ্বে থাকতে পারে না।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ

তিনি আরও জানান, আজকের রায়ের মাধ্যমে এই সত্য প্রমাণিত হয়েছে। দেশের যেকোনো বিচারক বা সরকারপ্রধানই হোক, কেউ যেন স্বৈরাচারী হতে না পারে, তার জন্য এই রায় দৃষ্টান্ত স্থাপন করবে।
মিয়া গোলাম পরওয়ার দাবি করেন, পলাতক আসামিদের আশ্রয় দেয়া যারা আছে তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং তারা এ জন্য দায়ী।
তিনি ভারতের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশের ১৮ কোটি মানুষের গণআকাঙ্ক্ষা রায়ের মাধ্যমে আংশিক হলেও পূরণ হয়েছে। তিনি মনে করেন, কোনো একজন সরকারপ্রধানের মৃত্যুদণ্ডের ঘটনা ইতিহাসে ন্যায়বিচার প্রতিষ্ঠার মাইলফলক হয়ে থাকবে।
অপরাধ ট্রাইব্যুনাল সোমবার দুপুরে মানবতাবিরোধী মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে। একই সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে ফাঁসির আদেশ দেন। সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের জন্য পাঁচ বছরের কারাদণ্ডের রায় দেন আদালত। মামুন রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।
এমবি এইচআর