জামায়াতে ইসলামী হিন্দু শাখার ৯ নেতাকর্মীর পদত্যাগ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জামায়াতে ইসলামীর হিন্দু শাখার ৯ নেতাকর্মী পদত্যাগ করেছেন।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জামায়াতে ইসলামীর হিন্দু শাখার ৯ নেতাকর্মী পদত্যাগ করেছেন। শনিবার (৬ ডিসেম্বর) রাতে উপজেলার পিড়ারবাড়ি বাজারে এক সংবাদ সম্মেলনে তারা এ পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সাদুল্লাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াত হিন্দু শাখার সভাপতি মনজ মল্লিক ওরফে ঝন্টু। তিনি জানান, পারিবারিক ও সামাজিক কারণে তারা পদ ও সকল কার্যক্রম থেকে পদত্যাগ করেছেন।
পদত্যাগকারী নেতারা হলেন—
মনজ মল্লিক (সভাপতি), বিমল বালা (সহ-সভাপতি), নারায়ণ হালদার (উপদেষ্টা), দুলাল মল্লিক (সদস্য), সবুজ মল্লিক (সদস্য), সুভাষ মধু (সদস্য), প্রকাশ সরকার (সদস্য), প্রদীপ ঢালী (সদস্য), শিশির মল্লিক (সদস্য)
উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফরিদ উদ্দিন মাসউদ বলেন, কিছুদিন আগে কমিটি গঠন হয়েছিল, তবে তারা পদত্যাগ করেছেন কিনা তার নিশ্চিত তথ্য তার জানা নেই।
এমবি এইচআর

