এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে আবারও জুবাইদা রহমান

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে রোববার বিকেলে এভারকেয়ার হাসপাতালে যান পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

Dec 7, 2025 - 17:46
 0  3
এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে আবারও জুবাইদা রহমান
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে রোববার বিকেলে এভারকেয়ার হাসপাতালে যান পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গত শুক্রবার লন্ডন থেকে ঢাকায় পৌঁছেই সরাসরি হাসপাতালে শাশুড়ির কাছে যান জুবাইদা রহমান। এরপর থেকে তিনি বাবার বাড়ি ও হাসপাতালের মাঝেই সময় কাটাচ্ছেন। রাতে পরিবারের মাহবুব ভবনে অবস্থান করলেও নিয়মিত সিসিইউতে অবস্থানরত চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন। সকালে আবারও তিনি শাশুড়ির খোঁজ নিতে হাসপাতালে যান।

২৩ নভেম্বর থেকে গুরুতর অসুস্থ খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড তার চিকিৎসা পরিচালনা করছে। ডা. জুবাইদা রহমানও ওই মেডিক্যাল বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

এমবি এইচআর