ঢাকা-১২ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন, সাইফুল আলম নিরবের স্থলে সাইফুল হক

ঢাকা-১২ আসনে বিএনপি মনোনয়ন পরিবর্তন করেছে। পূর্বঘোষিত প্রার্থী সাইফুল আলম নিরবের পরিবর্তে আসনটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে মনোনয়ন দিয়েছে বিএনপি।

Dec 24, 2025 - 14:30
 0  3
ঢাকা-১২ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন, সাইফুল আলম নিরবের স্থলে সাইফুল হক
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ঢাকা-১২ আসনে বিএনপি মনোনয়ন পরিবর্তন করেছে। পূর্বঘোষিত প্রার্থী সাইফুল আলম নিরবের পরিবর্তে আসনটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে মনোনয়ন দিয়েছে বিএনপি।

দলীয় সূত্র জানায়, নির্বাচনী কৌশল ও রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএনপির নেতৃত্ব মনে করছে, ঢাকা-১২ আসনে জোটগত সমন্বয় জোরদার করতে সাইফুল হকের মনোনয়ন কার্যকর ভূমিকা রাখবে।

এ বিষয়ে বিএনপির দায়িত্বশীল একাধিক নেতা জানান, বৃহত্তর ঐক্য ও নির্বাচনী সাফল্য নিশ্চিত করতেই আসনভিত্তিক সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মনোনয়ন পরিবর্তনের ফলে সংশ্লিষ্ট এলাকায় জোটের নেতাকর্মীদের মধ্যে নতুন করে প্রচার-প্রচারণা শুরু হবে বলেও তারা আশা প্রকাশ করেন।

অন্যদিকে, মনোনয়ন পরিবর্তনের খবরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। পর্যবেক্ষকদের মতে, ঢাকা-১২ আসনে এই সিদ্ধান্ত বিএনপি নেতৃত্বাধীন জোটের কৌশলগত অবস্থানকে আরও স্পষ্ট করে তুলেছে।

এমবি এইচআর