ঢাকা-১৭ আসন থেকেও নির্বাচন করবেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনেও প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ রবিবার ঢাকা-১৭ আসনের জন্য তিনি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করবেন বলে জানা গেছে।

Dec 28, 2025 - 11:30
 0  2
ঢাকা-১৭ আসন থেকেও নির্বাচন করবেন তারেক রহমান
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনেও প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ রবিবার ঢাকা-১৭ আসনের জন্য তিনি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করবেন বলে জানা গেছে।

বিএনপি সূত্রে জানা গেছে, দেশে ফেরার পর ঢাকা-১৭ আসনের ভোটার হওয়ার আবেদন করেছেন তারেক রহমান। এ সময় বিএনপির জ্যেষ্ঠ নেতারা তাকে ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করার জন্য অনুরোধ জানান। বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি এই আসনে নির্বাচন করতে সম্মত হন।

এ সিদ্ধান্তের পর তারেক রহমানকে সম্মান জানিয়ে ভোলা-১ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির নেতা আন্দালিব রহমান। তিনি ২০০৮ সালে ভোলা-১ আসন থেকে বিএনপির সমর্থনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। আন্দালিব রহমান পার্থের বাবা প্রয়াত নাজিউর রহমান মঞ্জুর ওই আসনের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী ছিলেন।

এর আগে বগুড়া-৬ আসন থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।

এদিকে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আসন্ন নির্বাচনে তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে। আসনগুলো হলো—বগুড়া-৭, ফেনী-১ এবং দিনাজপুর-৩।

এমবি এইচআর