চেম্বার আদালতের আদেশে মান্নার নির্বাচনী জটিলতা কাটল
ঋণখেলাপির তালিকা থেকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নাম বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তাঁর আর কোনো আইনি বাধা রইল না।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
ঋণখেলাপির তালিকা থেকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নাম বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তাঁর আর কোনো আইনি বাধা রইল না।
সোমবার (২৯ ডিসেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। বেলা ১১টার দিকে শুনানি শেষে আদালত নির্দেশনা দেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। তাঁদের ভাষ্য অনুযায়ী, এ আদেশের ফলে বগুড়া–২ আসন থেকে নির্বাচনে অংশ নিতে মাহমুদুর রহমান মান্নার আর কোনো আইনি জটিলতা নেই।
এর আগে ঋণখেলাপির তালিকা থেকে নিজের নাম প্রত্যাহার এবং সিআইবি প্রতিবেদন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন মাহমুদুর রহমান মান্না। শুনানি শেষে হাইকোর্ট ওই রিট খারিজ করে দেন। পরে তিনি এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে আপিল করেন।
গতকাল রোববার সুপ্রিম কোর্টের চেম্বার জজ বিচারপতি মো. রেজাউল হকের আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। তবে ওই দিন আদালত কোনো আদেশ না দিয়ে আজ সোমবার শুনানির দিন ধার্য করেন। আজ শুনানি শেষে চেম্বার আদালত মান্নার পক্ষে নির্দেশ দেন।
এমবি এইচআর