তারেক রহমানের নিরাপত্তা জোরদার, যুক্ত হলেন তিন সাবেক সেনা কর্মকর্তা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা দলে অবসরপ্রাপ্ত তিন সেনা কর্মকর্তাকে যুক্ত করা হয়েছে। মঙ্গলবার রাতে বিএনপির পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Jan 7, 2026 - 13:22
 0  2
তারেক রহমানের নিরাপত্তা জোরদার, যুক্ত হলেন তিন সাবেক সেনা কর্মকর্তা
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা দলে অবসরপ্রাপ্ত তিন সেনা কর্মকর্তাকে যুক্ত করা হয়েছে। মঙ্গলবার রাতে বিএনপির পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে রাত ১০টা ৩৮ মিনিটে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, তারেক রহমানের নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংগঠিত করতে তিনজন পরিচালককে দায়িত্ব দেওয়া হয়েছে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাদের নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, পরিচালক (নিরাপত্তা) হিসেবে নিযুক্ত হয়েছেন মেজর (অব.) মোহাম্মদ শাফাওয়াত উল্লাহ। পরিচালক (প্রটোকল) হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজর (অব.) মইনুল হোসেন। আর পরিচালক (সমন্বয়) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ক্যাপ্টেন (অব.) মো. গণী উল আজমকে।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর গত ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন তারেক রহমান। তার দেশে ফেরা উপলক্ষে বিএনপির চেয়ারপারসনের নিরাপত্তায় নিয়োজিত বিশেষ বাহিনী ‘চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ)’ পুনর্গঠন করা হয় এবং সদস্যসংখ্যা বৃদ্ধি করা হয়। নতুন করে সিএসএফের দায়িত্ব নেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামসুল ইসলাম। ঢাকায় ফেরার পর থেকেই তারেক রহমানের নিরাপত্তায় সক্রিয়ভাবে কাজ শুরু করে সিএসএফ।

এমবি এইচআর