জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নিরাপত্তায় গানম্যান নিয়োগ
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে ব্যক্তিগত নিরাপত্তার জন্য একজন গানম্যান প্রদান করা হয়েছে। এই সিদ্ধান্ত মঙ্গলবার (১৩ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন একটি সূত্র নিশ্চিত করেছে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে ব্যক্তিগত নিরাপত্তার জন্য একজন গানম্যান প্রদান করা হয়েছে। এই সিদ্ধান্ত মঙ্গলবার (১৩ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন একটি সূত্র নিশ্চিত করেছে।
রোববার (১২ জানুয়ারি) ডা. শফিকুর রহমানকে গানম্যান দেওয়ার জন্য পুলিশ মহাপরিদর্শকের কাছে একটি পত্র পাঠানো হয়েছিল।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ডা. শফিকুর রহমানের নিরাপত্তা ঝুঁকি বা হুমকি উচ্চমাত্রার হওয়ায় তার নিরাপত্তা নিশ্চিত করতে একজন গানম্যান নিয়োগ এবং বাসভবনে পোশাকধারী সশস্ত্র পুলিশ মোতায়েনের ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
এর আগে পুলিশের বিশেষ শাখা (এসবি) তার নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশ পাঠায়। সেই সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
এমবি এইচআর