প্রধান উপদেষ্টার সঙ্গে আজ বৈঠকে বসছেন তারেক রহমান
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বৃহস্পতিবার সাক্ষাৎ করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র আজ বেলা পৌনে ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।
এমবি এইচআর

