ইসলামী আন্দোলনের ঘোষণার পর জরুরি বৈঠকে জামায়াত

ইসলামী আন্দোলন বাংলাদেশের সংবাদ সম্মেলনের পরিপ্রেক্ষিতে আজ শনিবার (১৭ জানুয়ারি) জরুরি বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সকাল ৯টায় মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকটি শুরু হয়।

Jan 17, 2026 - 11:22
 0  3
ইসলামী আন্দোলনের ঘোষণার পর জরুরি বৈঠকে জামায়াত
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ইসলামী আন্দোলন বাংলাদেশের সংবাদ সম্মেলনের পরিপ্রেক্ষিতে আজ শনিবার (১৭ জানুয়ারি) জরুরি বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সকাল ৯টায় মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকটি শুরু হয়।

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং মিডিয়া ও প্রচার বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈঠকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত রয়েছেন।

এর আগে গত বৃহস্পতিবার রাতে জামায়াত, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১০ দল ২৫৩ আসনে সমঝোতার ঘোষণা দেয়। তখন জানানো হয়েছিল, ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। তবে শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন করে জামায়াতের অসহযোগিতার অভিযোগ তুলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৬৮ আসনে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেয়। পাশাপাশি বাকি ৩২ আসনে বিএনপি ও জাতীয় পার্টি বাদে সমমনা দলগুলোর প্রার্থীদের সমর্থনের কথা জানায় দলটি।

এই প্রেক্ষাপটে রাজনৈতিক পরিস্থিতি ও আসন সমঝোতা নিয়ে পরবর্তী করণীয় নির্ধারণে জামায়াতের এই জরুরি বৈঠককে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এমবি এইচআর