সফরসঙ্গীদের অনিরাপদ রেখে সরকারপ্রধানের প্রস্থান লজ্জাজনক : আবিদুল
প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফরে রাজনৈতিক দলগুলোর নেতাদের ওপর আওয়ামী লীগের হয়রানিমূলক আচরণ ও হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান।
নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফরে রাজনৈতিক দলগুলোর নেতাদের ওপর আওয়ামী লীগের হয়রানিমূলক আচরণ ও হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান।
সফরসঙ্গীদের অনিরাপদ রেখে সরকারপ্রধানের প্রস্থান লজ্জাজনক বলে মন্তব্য করেছেন আবিদুল। সর্বশেষ ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিক প্যানেল থেকে ভিপি প্রার্থী ছিলেন তিনি।
ফেসবুক পোস্টে আবিদুল বলেন, ‘রাজনৈতিক নেতাদের সফরসঙ্গী করে তাদের অনিরাপদ অবস্থায় রেখে সরকারপ্রধানের এয়ারপোর্ট প্রস্থান লজ্জাজনক।’
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ করা হয়। এ সময় নেতাকর্মীদের উদ্দেশে কুরুচিপূর্ণ মন্তব্য ও গালাগাল করতে দেখা যায় আওয়ামী লীগ নেতাকর্মীদের।
এদিকে এ ঘটনায় আওয়ামী লীগের প্রতি হুঁশিয়ারি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম।
এমবি এইচআর
ফেসবুক পোস্টে হামিম বলেন, ‘যেখানে আওয়ামী লীগ সেখানেই মাইর আজ থেকে...no mercy।’

