“কিংস পার্টি” অপবাদ সরাতে এনসিপি নাটক করছে: সাংবাদিক মাসুদ কামাল

Oct 23, 2025 - 11:41
 0  3
“কিংস পার্টি” অপবাদ সরাতে এনসিপি নাটক করছে: সাংবাদিক মাসুদ কামাল

মেঘনাবার্তা প্রতিনিধিঃ রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক মাসুদ কামাল বলেছেন, বর্তমানে এনসিপি দলে নাটক চলছে। তিনি মনে করছেন, দলটির নেতারা নিজেদের ওপর লাগানো “কিংস পার্টি” অপবাদ দূর করতে প্রকাশ্যভাবে কিছু কর্মকাণ্ড দেখাচ্ছে।

মাসুদ বলেন, “সবাই যখন বলছে কিংস পার্টি, তখন তারা অপবাদ নিজেদের গা থেকে সরাতে নাটক করছে। এনসিপি উপদেষ্টাদের নির্দেশ দিচ্ছে ‘সেফ এক্সিট’ খুঁজতে। এটি মূলত একটি দৃশ্যমান প্রচেষ্টা, কিন্তু বাস্তবে এটি নাটক মাত্র।”

তিনি আরো উল্লেখ করেন, জামায়াত ও বিএনপির মতো দলগুলো ঢাকার বাইরে তাদের প্রোগ্রাম আয়োজন করলে প্রটোকল পায়, কিন্তু এনসিপি পায় না। “যদি নিরপেক্ষতার প্রশ্ন ওঠে বা নিরপেক্ষতা হারানোর অভিযোগ আসে, তাহলে প্রথমেই দায়িত্ব নিতে হবে ড. ইউনূসকে।”

মাসুদ কামাল সম্প্রতি এক টেলিভিশন টক শোতে বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের মূল কনসেপ্ট হলো নির্বাচনের সময় এমন একটি সরকার থাকবে, যা নিজে নির্বাচনে অংশ নেবে না এবং তার খুব ঘনিষ্ঠ কেউও নির্বাচনে অংশ নেবে না। সেই সরকারের প্রধান হলেন ড. ইউনূস নিজেই। তিনি নিজে এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি ওদের বলেছি, তোমরা দল গঠন করো।’”

তিনি আরও যোগ করেন, এনসিপি দলের কর্মকাণ্ড শুধু নিজের দলের ভাবমূর্তি ঠিক রাখার নাটক মাত্র, যা জনগণ ও রাজনৈতিক বিশ্লেষকদের নজর এড়াতে চেষ্টা করছে।

/ এমবি–এসআর