নয় মাসে ৮৩ কোটি টাকা খরচ করে আলী রীয়াজ পালালেন কেন—প্রশ্ন মোশাররফ আহমেদের
নয় মাসে ৮৩ কোটি টাকা খরচ করে হঠাৎ দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সমালোচনা করেছেন সাবেক ছাত্রনেতা ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক মোশাররফ আহমেদ ঠাকুর।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
নয় মাসে ৮৩ কোটি টাকা খরচ করে হঠাৎ দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সমালোচনা করেছেন সাবেক ছাত্রনেতা ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক মোশাররফ আহমেদ ঠাকুর। তিনি বলেছেন, “এতদিন মাঠও ছিল, পুরোহিতও ছিল আলী রীয়াজ ড. ইউনূসের পক্ষে। এখন হঠাৎ কেন পালালেন?”
সম্প্রতি এক টেলিভিশন টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, “৮৩ কোটি টাকা ব্যয় করে এখন যদি বলেন—রাজনৈতিক দলগুলো বসে সিদ্ধান্ত নিক, তাহলে শুরুতেই সেটা বললে হতো। শুরুতে যদি জানাতেন, রাজনৈতিক দলগুলো আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিক, তাহলে দেশ সময় ও অর্থ দুটোই বাঁচাতে পারত।”
তিনি আরও বলেন, “আপনি নয় মাস পরে কেন বলছেন? এর আগে চার মাস কেটেছে হজপজ, বুকিশ এইসব কাজকর্মে। অথচ এই গণ-অভ্যুত্থান পরিস্থিতিতে মানুষের ধৈর্য কম, সহিষ্ণুতা সীমিত, অর্থনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নাজুক। এমন সময় আপনি ১৪ মাস কাটালেন—এর জবাব দিতে হবে।”
ড. ইউনূসের সমালোচনা করে মোশাররফ আহমেদ বলেন, “আমি ড. ইউনূসের বিরুদ্ধে নই। তার কাছ থেকে অনেক প্রত্যাশা ছিল। কিন্তু তিনি যে ফলাফল দিয়েছেন, তা এক কথায় হতাশাজনক। এত আশা জাগিয়ে শেষ পর্যন্ত তিনি একটি ‘মূষিক’ প্রসব করেছেন।”
এমবি এইচআর

