প্রধান উপদেষ্টার আশপাশের পরামর্শদাতাদের ভুল সিদ্ধান্তে সরকার ‘অস্থির’ — সারোয়ার তুষার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, সরকারের ভেতরে সব সময়ই এক ধরনের ‘শেকি’ বা অস্থিরতা লক্ষ্য করা যায়।

Nov 2, 2025 - 12:41
 0  2
প্রধান উপদেষ্টার আশপাশের পরামর্শদাতাদের ভুল সিদ্ধান্তে সরকার ‘অস্থির’ — সারোয়ার তুষার
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, সরকারের ভেতরে সব সময়ই এক ধরনের ‘শেকি’ বা অস্থিরতা লক্ষ্য করা যায়। শুরু থেকেই প্রধান উপদেষ্টাকে ঘিরে থাকা কিছু ব্যক্তির ভুল পরামর্শের কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

সম্প্রতি এক টেলিভিশন টকশোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

সারোয়ার তুষার বলেন, প্রধান উপদেষ্টা প্রথম দিকে বলেছিলেন—ছাত্ররা আমার নিয়োগকর্তা। এর অর্থ তিনি বৃহত্তর জনগণকেই বোঝাতে চেয়েছিলেন, কেবল কয়েকজন ছাত্রনেতা নয়। গণ–অভ্যুত্থানে যারা অংশ নিয়েছেন, সেই জনগোষ্ঠীই তাঁর মূল শক্তি—এটাই ছিল তাঁর বক্তব্যের আসল অর্থ।

তিনি আরও বলেন, পরে প্রধান উপদেষ্টা জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়া কোনো সিদ্ধান্ত নেবেন না। এতে বোঝা যায়, তিনি একজন সম্মানিত ও বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব হলেও প্রশাসনিক বাস্তবতা ও রাজনৈতিক ব্যবস্থাপনায় যথেষ্ট মনোযোগ দিতে পারেননি।

জনপ্রশাসনে অস্বচ্ছতা ও হঠাৎ পরিবর্তনের বিষয়েও সমালোচনা করেন তুষার। তিনি বলেন, “প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচনের আগে নিজ হাতে প্রশাসনে রদবদল করবেন। কিন্তু প্রশ্ন হলো, এতদিন কী করলেন? জনপ্রশাসনে পদোন্নতি ও বদলির নামে ভয়াবহ অনিয়ম ঘটেছে।”

এমবি এইচআর