ইংলিশ ক্লাবগুলোর দুর্দান্ত রাত: চ্যাম্পিয়নস লিগে ৯-০ গোল উৎসব

চ্যাম্পিয়নস লিগে মঙ্গলবার ছিল ইংলিশ ক্লাবগুলোর এক স্বপ্নময় রাত। আর্সেনাল, ম্যানচেস্টার সিটি ও নিউক্যাসল ইউনাইটেড—তিনটি ইংলিশ দলই জয় পেয়েছে দুর্দান্তভাবে, এবং প্রতিপক্ষের জালে মোট ৯টি গোল দিয়েছে কোনো গোল না খেয়ে।

Oct 22, 2025 - 13:45
 0  2
ইংলিশ ক্লাবগুলোর দুর্দান্ত রাত: চ্যাম্পিয়নস লিগে ৯-০ গোল উৎসব
ছবি, সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

চ্যাম্পিয়নস লিগে মঙ্গলবার ছিল ইংলিশ ক্লাবগুলোর এক স্বপ্নময় রাত। আর্সেনাল, ম্যানচেস্টার সিটি ও নিউক্যাসল ইউনাইটেড—তিনটি ইংলিশ দলই জয় পেয়েছে দুর্দান্তভাবে, এবং প্রতিপক্ষের জালে মোট ৯টি গোল দিয়েছে কোনো গোল না খেয়ে।

লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ৪-০ গোলের বড় জয়ে মাঠ ছাড়ে আর্সেনাল। প্রথমার্ধে কিছুটা প্রতিরোধ গড়লেও দ্বিতীয়ার্ধে ধসে পড়ে আতলেতিকোর রক্ষণভাগ।

৫৭ মিনিটে ব্রাজিলিয়ান গাব্রিয়েল মাগালিয়ায়েসের গোলে এগিয়ে যায় আর্সেনাল। এরপর ৬৪ মিনিটে আরেক ব্রাজিলিয়ান গাব্রিয়েল মার্তিনেল্লি ব্যবধান দ্বিগুণ করেন। মাত্র ৬ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে দলকে ৪-০ তে জয় এনে দেন সুইডিশ স্ট্রাইকার ভিক্টর ইয়োকেরেস।

অন্যদিকে, স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের মাঠে ম্যানচেস্টার সিটি ২-০ গোলে জয়ের আনন্দে ভাসে। নরওয়েজিয়ান তারকা এরলিং হালান্ড করেন দলের প্রথম গোলটি। এর মাধ্যমে ক্রিস্তিয়ানো রোনালদোর টানা ১২ ম্যাচে গোল করার রেকর্ডে ভাগ বসান তিনি। চলতি মৌসুমে এখন পর্যন্ত হালান্ডের গোল সংখ্যা দাঁড়িয়েছে ২৪, সঙ্গে ৩টি অ্যাসিস্ট।

রাতের আরেক ম্যাচে পর্তুগিজ জায়ান্ট বেনফিকাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। দলের হয়ে হার্ভেই বার্নেস জোড়া গোল করেন, অপর গোলটি আসে অ্যান্থনি গর্ডনের পা থেকে।

সব মিলিয়ে মঙ্গলবারের রাতটা ছিল ইংলিশ ক্লাবগুলোর দাপটের প্রদর্শনী—৯ গোলের বিপরীতে প্রতিপক্ষের জবাব শূন্য।

এমবি এইচআর