খালেদা জিয়ার খালেদা জিয়াতে অবদান স্মরণীয়: মাশরাফী
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি শোকবার্তা প্রকাশ করেন।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি শোকবার্তা প্রকাশ করেন।
মাশরাফী তার ফেসবুক পেজে লিখেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, দেশের রাজনীতিতে দীর্ঘ লড়াইয়ে খালেদা জিয়ার অবদান মানুষ মনে রাখবে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন মাশরাফী।
এর আগে, জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। সাকিব তার শোকবার্তায় পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং দেশের জন্য তার অবদানকে সম্মান জানিয়েছেন।
এমবি এইচআর