মোস্তাফিজ বিশ্বকাপে থাকলে বাড়বে নিরাপত্তা ঝুঁকি—বিসিবিকে আইসিসির সতর্কতা

টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিরাপত্তা বিভাগ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বরাবর পাঠানো এক চিঠিতে এমন ইঙ্গিত পাওয়া গেছে।

Jan 12, 2026 - 17:34
 0  3
মোস্তাফিজ বিশ্বকাপে থাকলে বাড়বে নিরাপত্তা ঝুঁকি—বিসিবিকে আইসিসির সতর্কতা
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিরাপত্তা বিভাগ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বরাবর পাঠানো এক চিঠিতে এমন ইঙ্গিত পাওয়া গেছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, পেসার মোস্তাফিজুর রহমান বিশ্বকাপ খেলতে গেলে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি আরও বাড়তে পারে। বিষয়টি আজ রাজধানীর বাফুফে ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

আইসিসির ওই চিঠিতে বাংলাদেশ দলের নিরাপত্তা শঙ্কা বাড়তে পারে—এমন তিনটি কারণ উল্লেখ করা হয়েছে বলে জানান ক্রীড়া উপদেষ্টা। তবে তিনি অন্য দুটি কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। একই সঙ্গে মোস্তাফিজ স্কোয়াডে থাকলে কেন নিরাপত্তা ঝুঁকি বাড়বে, সে বিষয়েও নির্দিষ্ট ব্যাখ্যা আসেনি।

এ প্রসঙ্গে অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘আমরা চিঠির বিষয়বস্তু গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছি। একটি দলে কোন ক্রিকেটার খেলবেন, সেটি সম্পূর্ণ টেকনিক্যাল সিদ্ধান্ত। কিন্তু নিরাপত্তার অজুহাতে কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে নিয়ে প্রশ্ন তোলা হলে সেটি অবশ্যই উদ্বেগের বিষয়।’

আইসিসির এমন চিঠির পর স্বাভাবিকভাবেই আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ও দল গঠন নিয়ে নতুন করে ধোঁয়াশা তৈরি হয়েছে।

এমবি এইচআর