তিন বিভাগে ভারি বর্ষণের আভাস
নিজস্ব প্রতিবেদক: দেশের সব বিভাগে আজ বুধবার সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে তিন বিভাগে ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
গতকাল সন্ধ্যা ৬টা থেকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

