রাজধানীতে পুলিশকে ছুরি মেরে মানিব্যাগ-ফোন ছিনতাই

রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক সদস্য।

Oct 20, 2025 - 11:49
 0  2
রাজধানীতে পুলিশকে ছুরি মেরে মানিব্যাগ-ফোন ছিনতাই

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক সদস্য। সোমবার (২০ অক্টোবর) ভোরে রায়েরবাগ এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যের নাম মো. রাসেল মিয়া (৩১)। তিনি সিআইডির প্রধান কার্যালয়ে কনস্টেবল হিসেবে কর্মরত এবং যাত্রাবাড়ীর রইস নগর এলাকায় বসবাস করেন।

রাসেলকে উদ্ধার করে প্রথমে রাজারবাগ পুলিশ হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

রাসেলকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী নুরুল ইসলাম বলেন, “ভোর সাড়ে ৫টার দিকে রায়েরবাগ দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন রাসেল। এসময় ৩–৪ জন ছিনতাইকারী তার গতিরোধ করে ছুরি দিয়ে হাতে আঘাত করে মানিব্যাগ ও মোবাইল ফোন নিয়ে যায়।”

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “আহত অবস্থায় সিআইডির ওই সদস্যকে সকালে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।”

এমবি/টিআই