কারওয়ান বাজারে অরক্ষিত অবস্থায় মেট্রোরেলের জেনারেটর, মৃত্যুও পরিবর্তন আনতে পারেনি অব্যবস্থাপনায়
দেশের গুরুত্বপূর্ণ মেগা প্রকল্পগুলো— মেট্রোরেল, পদ্মাসেতু, এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র— দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বড় ভূমিকা রাখছে। তবে সম্প্রতি এসব প্রকল্পে রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ

কারওয়ান বাজার এলাকায় মেট্রোরেলের অরক্ষিত জেনারেটর এ সমস্যার একটি স্পষ্ট উদাহরণ। সরেজমিনে দেখা গেছে, ভবঘুরে ও টোকাইদের কারণে জেনারেটর ঘরের দরজা ও রেলিং ভেঙে নেওয়া এবং অবব্যস্থাপনার মধ্যে পড়ে আছে।
বিশেষজ্ঞদের মতে, এসব প্রকল্প শুধু যোগাযোগব্যবস্থা উন্নত করেনি, বরং আন্তর্জাতিক বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতায় বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করেছে। কিন্তু রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা দুর্বল হলে তা অভ্যন্তরীণ নিরাপত্তা ও দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য হুমকি হতে পারে।
সরকার ও সংশ্লিষ্ট সংস্থার দায়িত্ব নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম নিশ্চিত করা, নিরাপত্তা জোরদার করা এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় কার্যকর পরিকল্পনা গ্রহণ করা। একই সঙ্গে প্রকল্পগুলোর বর্তমান অবস্থা ও অগ্রগতি বিষয়ে স্বচ্ছ তথ্য প্রকাশ করা প্রয়োজন, যাতে গুজব বা ভুল তথ্যের বিস্তার রোধ করা যায়।
নিয়মিত রক্ষণাবেক্ষণ, পর্যাপ্ত নজরদারি এবং নাগরিক ও গণমাধ্যমের সচেতন সহযোগিতায় দেশের মেগা প্রকল্পগুলো দীর্ঘমেয়াদে অর্থনৈতিক স্থিতিশীলতা, সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক সুনাম রক্ষায় সহায়ক ভূমিকা রাখবে।
এমবি এইচআর