শাজাহানপুরে ভোরে ছুরিকাঘাতে নারী গুরুতর আহত

রাজধানীর শাজাহানপুরের আমতলা এলাকায় ভোরে ছুরিকাঘাতে আহত হয়েছেন আছমা নামের ৩৬ বছর বয়সী এক নারী।

Dec 11, 2025 - 11:40
 0  3
শাজাহানপুরে ভোরে ছুরিকাঘাতে নারী গুরুতর আহত
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

রাজধানীর শাজাহানপুরের আমতলা এলাকায় ভোরে ছুরিকাঘাতে আহত হয়েছেন আছমা নামের ৩৬ বছর বয়সী এক নারী। বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে আমতলা মসজিদ সংলগ্ন স্থানে এ হামলার ঘটনা ঘটে। পথচারী জুনায়েদ হাসান রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করেন।

তিনি জানান, ভোরের সময় ২–৩ জন অজ্ঞাত ব্যক্তি ধারালো ছুরি দিয়ে আছমার ডান হাত ও মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরে সকাল সাড়ে পাঁচটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন।

ঘটনার কারণ ও হামলাকারীদের পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

এমবি এইচআর