কেরানীগঞ্জে বহুতল ভবনে অগ্নিকাণ্ড, ৪২ জন উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার ব্রিজ পার হয়ে কদমতলী এলাকায় একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

Dec 13, 2025 - 11:06
 0  2
কেরানীগঞ্জে বহুতল ভবনে অগ্নিকাণ্ড, ৪২ জন উদ্ধার
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার ব্রিজ পার হয়ে কদমতলী এলাকায় একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের জ্যেষ্ঠ স্টাফ অফিসার শাহজাহান শিকদার জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে। এ পর্যন্ত ভবনটি থেকে ৪২ জনকে উদ্ধার করে বিভিন্ন সিঁড়ি দিয়ে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়েছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের পরিদর্শক আনোয়ারুল ইসলাম এক খুদে বার্তায় জানান, ‘জমেলা টাওয়ার’ নামের ওই ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়েছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে কোনো তথ্য নিশ্চিত করা যায়নি।

এদিকে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, ভবনটি ৯তলা এবং সেখানে কাপড় ও তারের গোডাউন ছিল।

এমবি এইচআর