বোমা সরঞ্জাম উদ্ধার কেরানীগঞ্জের মাদ্রাসা থেকে, বিস্ফোরণে দেয়াল উড়ে গেছে

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটে এই বিস্ফোরণ, যা মাদ্রাসার একতলা ভবনের পশ্চিম পাশে অবস্থিত দুটি কক্ষের দেয়াল ধসে পড়ে উড়ে গেছে।

Dec 27, 2025 - 16:46
 0  3
বোমা সরঞ্জাম উদ্ধার কেরানীগঞ্জের মাদ্রাসা থেকে, বিস্ফোরণে দেয়াল উড়ে গেছে
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটে এই বিস্ফোরণ, যা মাদ্রাসার একতলা ভবনের পশ্চিম পাশে অবস্থিত দুটি কক্ষের দেয়াল ধসে পড়ে উড়ে গেছে। বিস্ফোরণে নারী, শিশুসহ চারজন আহত হয়েছেন।

ঘটনাস্থল থেকে ককটেল, রাসায়নিক পদার্থ এবং বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। মাদ্রাসার পরিচালক শেখ আল আমিন, তাঁর স্ত্রী আছিয়া বেগম ও তাঁদের দুই ছেলে আহত হয়েছেন এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম জানান, বোমা নিষ্ক্রিয়কারী দল এখনো অভিযান চালিয়ে যাচ্ছে। ঘটনার প্রকৃত কারণ তদন্ত করছে ক্রাইম সিন ও বোমা নিষ্ক্রিয়কারী দল।

মাদ্রাসাটি শুক্রবার বন্ধ থাকায় বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো গেছে। পাশের ভবনের বাসিন্দারা বিস্ফোরণে তাদের ভবনের অংশ ফেটে যাওয়ার কথা জানিয়েছেন। ভবনমালিক পারভীন বেগম বলেন, তিনি মাদ্রাসার আড়ালে চলা কার্যক্রম বুঝতে পারেননি, পুলিশ ভবন থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে।

এমবি এইচআর