শামীম ওসমানের আয়কর নথি জব্দ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ সোমবার (৩ নভেম্বর) সংসদ সদস্য শামীম ওসমানের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন।

Nov 3, 2025 - 17:10
 0  2
শামীম ওসমানের আয়কর নথি জব্দ
ছবি, সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ সোমবার (৩ নভেম্বর) সংসদ সদস্য শামীম ওসমানের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন।

দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজিল আহমেদ জানান, মামলার তদন্ত কর্মকর্তা পিয়াস পাল দুদকের পক্ষে আদালতে আবেদন করেন নথি জব্দের জন্য।

আবেদনে বলা হয়েছে, শামীম ওসমানের বিরুদ্ধে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৬ কোটি ৬৭ লাখ টাকা মূল্যের সম্পদ অর্জন এবং তার নামে থাকা ৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৪৩৯ কোটি ৮২ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে।

মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। শামীম ওসমান একজন নিয়মিত করদাতা হলেও তার ২০০৯-১০ থেকে ২০২৩-২৪ পর্যন্ত আয়কর নথি জব্দ করে তদন্ত সুষ্ঠুভাবে চালানোর জন্য আদালত এ আদেশ দেন।

এমবি এইচআর