ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ চৌধুরীর মৃত্যু

ভাষা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিবিদ আহসান উল্লাহ চৌধুরী আর নেই। শুক্রবার রাতে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

Oct 18, 2025 - 15:17
 0  1
ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ চৌধুরীর মৃত্যু
ছবি, সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
ভাষা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিবিদ আহসান উল্লাহ চৌধুরী আর নেই। শুক্রবার রাতে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

প্রয়াতের জামাতা আরিফুর রহমান জানান, আহসান উল্লাহ চৌধুরী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। শুক্রবার রাত ৯টা ১৫ মিনিটে তিনি মারা যান।

শনিবার সকাল ১০টায় চট্টগ্রাম নগরীর আফমী প্লাজার পশ্চিমের আবাসিক এলাকায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে নগরীর হাজারী গলিতে সিপিবি কার্যালয়ে তার কফিনে শ্রদ্ধা নিবেদন করা হয়।

বাদ জোহর মীরসরাই উপজেলার চৈতন্যের হাটের জনার্দনপুর গ্রামে নিজ বাড়িতে তার দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হবে।

১৯৭১ সালে চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি জাহাজ সোয়াত থেকে অস্ত্র খালাসে বাধা দিয়েছিল স্থানীয় ছাত্র-জনতা ও শ্রমিকরা—সে প্রতিরোধ আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন আহসান উল্লাহ চৌধুরী।

তিনি শ্রমিক রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ছিলেন এবং একসময় ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য কমরেড আহসান উল্লাহ চৌধুরী দলটির চট্টগ্রাম জেলা কমিটির সভাপতির দায়িত্বেও ছিলেন।

এমবি এইচআর