বিচার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, রাজনৈতিক কর্মকাণ্ডে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ তাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না। তবে বিচার শেষ হলে বিষয়টি পুনর্বিবেচনা করা যেতে পারে।

Oct 19, 2025 - 12:29
 0  2
বিচার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ : সিইসি
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, রাজনৈতিক কর্মকাণ্ডে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ তাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না। তবে বিচার শেষ হলে বিষয়টি পুনর্বিবেচনা করা যেতে পারে।

শনিবার বিকেলে বরিশালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, আগামী ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

সিইসি বলেন, “কোনো গোয়েন্দা সংস্থা বা কারও নির্দেশে নয়, আমরা নিজেরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করব। প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারাও প্রতিশ্রুতি দিয়েছেন, সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দিতে।”

তিনি আরও বলেন, অতীতের মতো একতরফা নির্বাচন আর হবে না। কোনো দল বা গোষ্ঠীর চাপের মুখে নতি স্বীকার করবে না নির্বাচন কমিশন।

এ সময় এনসিপির শাপলা প্রতীকের দাবি প্রসঙ্গে সিইসি জানান, নির্বাচন কমিশনের নিবন্ধিত তালিকায় না থাকায় ওই প্রতীক বরাদ্দ দেওয়ার সুযোগ নেই।

বরিশালের সার্কিট হাউজে আয়োজিত মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার রায়হাল কাওসারসহ প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমবি এইচআর