মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন প্রত্যাখ্যান শিক্ষকদের, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

Oct 19, 2025 - 12:32
 0  2
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন প্রত্যাখ্যান শিক্ষকদের, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

মেঘনাবার্তা প্রতিনিধি: সরকারের দেওয়া ৫ শতাংশ (সর্বনিম্ন ২,০০০ টাকা) বাড়িভাড়া ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। তারা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

শিক্ষকরা দাবি করছেন:

  • বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ বৃদ্ধি

  • মেডিকেল ভাতা ১৫০০ টাকা

  • উৎসব ভাতা ৭৫ শতাংশ

আজ রবিবার অর্থ মন্ত্রণালয়ের আদেশ জারি হওয়ার পর এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী ফেসবুকে জানান, “৫ শতাংশ বাড়িভাড়া ভাতার প্রজ্ঞাপন আমাদের আন্দোলনের প্রাথমিক বিজয়। তবে ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা ও ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমাদের সব কর্মসূচি চালু থাকবে।”

পূর্ব ঘোষণা অনুযায়ী আজ রবিবার শিক্ষাভবন অভিমুখে ভুখা মিছিল করার কর্মসূচি রয়েছে আন্দোলনরত শিক্ষকদের।

এমবি/এসআর