যুক্তরাষ্ট্র থেকে প্রথমবার জিটুজি পদ্ধতিতে এলো ৫৭ হাজার টন গম

প্রথমবারের মতো সরকার টু সরকার (জিটুজি) পদ্ধতিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী এ আমদানি কার্যক্রম পরিচালিত হচ্ছে।

Oct 25, 2025 - 15:49
 0  2
যুক্তরাষ্ট্র থেকে প্রথমবার জিটুজি পদ্ধতিতে এলো ৫৭ হাজার টন গম
ছবি, সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

প্রথমবারের মতো সরকার টু সরকার (জিটুজি) পদ্ধতিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী এ আমদানি কার্যক্রম পরিচালিত হচ্ছে।

খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চুক্তির আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানি করা হবে। এর প্রথম চালান হিসেবে ৫৬ হাজার ৯৫৯ টন গমবাহী জাহাজ শনিবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।

জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং পরীক্ষা শেষেই দ্রুত খালাসের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

প্রথম চালানে আনা গমের মধ্যে ৩৪ হাজার ১৭০ টন চট্টগ্রামে এবং অবশিষ্ট ২২ হাজার ৭৮৯ টন গম মোংলা বন্দরে খালাস করা হবে।

সরকার জানিয়েছে, এই আমদানি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা ও অভ্যন্তরীণ বাজারে গমের সরবরাহ স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমবি এইচআর