১৬ ডিসেম্বর থেকে অনিবন্ধিত হ্যান্ডসেট বন্ধ করবে সরকার: ফয়েজ আহমেদ তৈয়ব

আগামী ১৬ ডিসেম্বর থেকে দেশে অনিবন্ধিত হ্যান্ডসেট বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার আইসিটি ও টেলিকম বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব।

Oct 29, 2025 - 19:55
 0  3
১৬ ডিসেম্বর থেকে অনিবন্ধিত হ্যান্ডসেট বন্ধ করবে সরকার: ফয়েজ আহমেদ তৈয়ব
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
আগামী ১৬ ডিসেম্বর থেকে দেশে অনিবন্ধিত হ্যান্ডসেট বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার আইসিটি ও টেলিকম বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব।

আজ (২৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

তিনি জানান, জাতীয় নিরাপত্তা সুরক্ষা, ম্যানুফ্যাকচারিং খাতে বিনিয়োগ রক্ষা এবং সরকারের রাজস্ব আদায় নিশ্চিত করতে “ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার” (NEIR) সিস্টেম চালু করা হচ্ছে।

ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, “এই সিস্টেম কার্যকর হওয়ার পর শুধুমাত্র নিবন্ধিত সিমের সঙ্গে সমন্বিত ও বৈধভাবে নিবন্ধিত হ্যান্ডসেটগুলোই মোবাইল নেটওয়ার্কে চলবে। অনিবন্ধিত ডিভাইসগুলো স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্ক থেকে ব্লক হয়ে যাবে।”

তিনি আরও বলেন, এনইআইআর সিস্টেম চালুর মাধ্যমে মোবাইল চুরি, অবৈধ আমদানি ও কালোবাজারি প্রতিরোধে বড় অগ্রগতি আসবে। একই সঙ্গে স্থানীয় মোবাইল উৎপাদনকারীরা আরও সুরক্ষা পাবেন, যা দেশের ডিজিটাল অর্থনীতির জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।

এমবি এইচআর