রাজনৈতিক দলগুলোর বিরোধের মধ্যে সরকার কী করবে বুঝতে পারছে না - আসিফ নজরুল

দেশে মানবাধিকার অধ্যাদেশ জারি হওয়ার পর মানবাধিকার সংশ্লিষ্ট বিষয়ে ক্ষমতা প্রয়োগের নতুন সুযোগ তৈরি হয়েছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের সবকিছু এখন মানবাধিকার কমিশনের আওতায় থাকবে এবং কমিশনের আদেশ বাধ্যতামূলকভাবে কার্যকর করার বিধান সংযুক্ত করা হয়েছে।

Oct 30, 2025 - 17:46
 0  2
রাজনৈতিক দলগুলোর বিরোধের মধ্যে সরকার কী করবে বুঝতে পারছে না - আসিফ নজরুল
ছবি, সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
দেশে মানবাধিকার অধ্যাদেশ জারি হওয়ার পর মানবাধিকার সংশ্লিষ্ট বিষয়ে ক্ষমতা প্রয়োগের নতুন সুযোগ তৈরি হয়েছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের সবকিছু এখন মানবাধিকার কমিশনের আওতায় থাকবে এবং কমিশনের আদেশ বাধ্যতামূলকভাবে কার্যকর করার বিধান সংযুক্ত করা হয়েছে।

অঙ্গ প্রতিস্থাপন সংক্রান্ত আইনেও পরিবর্তন আনা হয়েছে। আগে কেবল পরিবারের সদস্যরা অঙ্গদান করতে পারতেন, এখন আবেগীয় (ইমোশনাল) সম্পর্কযুক্ত ব্যক্তিরাও আইনগতভাবে অঙ্গ সংযোজন করতে সক্ষম হবেন।

রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ২৭০ দিনের আলাপ-আলোচনার পরও রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য লক্ষ্য করা গেছে। সনদ বাস্তবায়ন ও গণভোট সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব প্রধান উপদেষ্টার কাছে রয়েছে।

আসিফ নজরুল সতর্ক করে বলেন, কোনো রাজনৈতিক দল যদি এককভাবে সরকারের ওপর সিদ্ধান্ত চাপানোর চেষ্টা করে, তাহলে জুলাইয়ের চেতনার সঙ্গে বিরোধ সৃষ্টি হবে।

জাতীয় নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। যদিও সনদকেন্দ্রিক বিরোধ বিদ্যমান, তবুও নির্বাচনের প্রস্তুতি অব্যাহত থাকবে। তিনি আরও যোগ করেছেন, নির্বাচনের পরিবেশ ঠিক রাখার দায়িত্ব কেবল সরকারের নয়, রাজনৈতিক দলগুলোরও সমান দায়িত্ব রয়েছে।

এমবি এইচআর