গণভোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

Oct 30, 2025 - 19:09
 0  3
গণভোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

মেঘনাবার্তা প্রতিনিধি: আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি এবং গণভোটের সময় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নেবেন। তিনি বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে গণভোট ও জুলাই সনদ নিয়ে বিরোধ তীব্র এবং পরস্পরবিরোধী।

ড. আসিফ নজরুল বলেন, ২৭০ দিন আলোচনার পর রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য হতাশাজনক। বিষয়বস্তু নিয়ে বিরোধ ও উত্তেজিত ভূমিকা রাজনৈতিক পরিবেশকে জটিল করে তুলেছে। তিনি জানান, উপদেষ্টা পরিষদে বিষয়গুলো নিয়ে সাধারণ আলোচনা হয়েছে এবং দুইটি বিকল্প সামনে এসেছে—একটি হলো জুলাই সনদ বাস্তবায়নের পর গণভোট, আরেকটি হলো দায়িত্ব নির্বাচিত সংসদের হাতে ছেড়ে দেওয়া। রাজনৈতিক দলগুলোর মধ্যে কোন বিকল্প গ্রহণযোগ্য হবে তা নিয়ে তীব্র মতবিরোধ রয়েছে।

ড. আসিফ নজরুল বলেন, প্রধান উপদেষ্টা নেতৃত্বে সিদ্ধান্ত নেওয়া হবে এবং উপদেষ্টা পরিষদ সহায়তা করবে। তিনি নিশ্চিত করেছেন, সিদ্ধান্ত খুব দ্রুত হবে এবং এটি কোনো পার্টিকুলার ব্যক্তি এককভাবে নেবেন না। সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব থাকবে ভোটের পরিবেশ ঠিক রাখার।

এমবি/এসআর