সব শয়তানি কাজের শুরু আওয়ামী লীগ আমলে: আসিফ নজরুল

Nov 1, 2025 - 18:10
 0  2
সব শয়তানি কাজের শুরু আওয়ামী লীগ আমলে: আসিফ নজরুল

মেঘনাবার্তা প্রতিনিধি: আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশে সকল খারাপ ও শয়তানি কাজ প্রথমবার শুরু হয়েছিল ১৯৭৩ সালের আওয়ামী লীগের আমলে। শনিবার (১ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে ‘বাংলাদেশ পুলিশের সংস্কার: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি বলেন, “সব খারাপ কাজ—গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, হেফাজতে নির্যাতন, ভুয়া নির্বাচন—এগুলোর শুরু আওয়ামী লীগের আমলে। বাকিরা কেবল এগুলো চালিয়ে গেছে।”

তিনি উল্লেখ করেন, ‘আমার লোক, তোমার লোক’ সংস্কৃতি শুধু রাজনৈতিক দলের মধ্যেই নয়, নাগরিক সমাজেও বিদ্যমান। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদের উদাহরণ দিয়ে তিনি বলেন, রাজনৈতিক প্রভাব ও স্বার্থের কারণে পুলিশ বাহিনী অতর্কিতভাবে অত্যাচার করতে পারে।

অন্তর্বর্তী সরকারের পুলিশ সংস্কারের কার্যক্রম তুলে ধরে আসিফ নজরুল বলেন, প্রক্রিয়াগত পরিবর্তনের মধ্যে রয়েছে—ফৌজদারি কার্যবিধি সংশোধন, ১২ ঘণ্টার মধ্যে আটক ব্যক্তির স্বজনদের জানানো, গুম সংক্রান্ত আইনে ২৪ ঘণ্টার মধ্যে তথ্য জানানো বাধ্যতামূলক করা। তিনি বলেন, “শুধু ক্ষমতা থাকলেই কেউ মানবাধিকার রক্ষা করবে না, সাংস্কৃতিক পরিবর্তনও জরুরি।”

তিনি পুলিশের সংস্কৃতিগত সমস্যা দূর করার ওপর জোর দিয়ে বলেন, “গার্ড অব অনারের জন্য যারা শুধু সম্মান প্রদানের কাজে নিয়োজিত, তাদের কাজ সীমিত করতে হবে। এই সংস্কৃতি বন্ধ করতে কাজ করতে হবে।”

এমবি/এসআর