নির্বাচনের পর হবে বিশ্ব ইজতেমা, জানালেন ধর্ম উপদেষ্টা

২০২৬ সালের বিশ্ব ইজতেমা জাতীয় নির্বাচনের পর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। রবিবার (২ নভেম্বর) সচিবালয়ে শুরায়ে নেজাম ও সাদপন্থিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

Nov 2, 2025 - 13:54
 0  3
নির্বাচনের পর হবে বিশ্ব ইজতেমা, জানালেন ধর্ম উপদেষ্টা
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধি:
২০২৬ সালের বিশ্ব ইজতেমা জাতীয় নির্বাচনের পর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। রবিবার (২ নভেম্বর) সচিবালয়ে শুরায়ে নেজাম ও সাদপন্থিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

ধর্ম উপদেষ্টা বলেন, আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য ঝুঁকি এড়াতে সরকার ইজতেমা নির্বাচনের পর আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচনের সময়সূচি অনুযায়ী ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে ভোট হলে রমজানের পর দুই পক্ষের পৃথকভাবে ইজতেমা অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, ইজতেমা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য একটি সমন্বয় কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। দুই পক্ষের মধ্যে উদ্ভূত সমস্যাগুলো সমাধানে কমিটি কাজ করবে।

বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন। ধর্ম উপদেষ্টা জানান, দুই পক্ষের সঙ্গে আলোচনা করেই চূড়ান্তভাবে ইজতেমার তারিখ নির্ধারণ করা হবে।

এমবি এইচআর