১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ ঘিরে পরিস্থিতি স্বাভাবিক থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

Nov 11, 2025 - 13:39
Nov 11, 2025 - 13:40
 0  2
১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ ঘিরে পরিস্থিতি স্বাভাবিক থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আশ্বস্ত করে বলেন, ওই দিন সারাদেশেই পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে থাকবে।

মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি জানান, সন্দেহভাজন কাউকে দেখলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিতে হবে। এ বিষয়ে সবার সহযোগিতাও প্রত্যাশা করেন তিনি।

উপদেষ্টা আরও বলেন, ১৩ নভেম্বরকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থান নিয়েছে এবং সেই অবস্থান বজায় থাকবে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সন্ত্রাসীদের প্রতি কোনো ছাড় না দেওয়ার কথাও স্পষ্ট করে তিনি জানান।

তিনি বলেন, সন্ত্রাসীরা যাতে সহজে জামিন না পায়, সে বিষয়ে সংশ্লিষ্টদেরও সতর্ক করা হবে। সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষায় আইনের কঠোর প্রয়োগ অব্যাহত থাকবে।

এমবি এইচআর