সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চায় কমিশন: সিইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

Nov 16, 2025 - 14:00
 0  2
সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চায় কমিশন: সিইসি
ছবি, সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রোববার (১৬ নভেম্বর) সকালে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের দ্বিতীয় দিনের সংলাপের সূচনা বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সিইসি বলেন, খুব শিগগিরই নির্বাচন সামনে আসছে। এ নির্বাচনকে গ্রহণযোগ্য, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে সব রাজনৈতিক দলের সহযোগিতা জরুরি। তিনি রাজনৈতিক দলগুলোকে আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, কমিশন চায় নির্বাচনের মাঠে সব পক্ষ সমান সুযোগ পাক।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে আজ সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া সংলাপে গণফোরামসহ ৬টি দলের সঙ্গে আলাপ চলছে। দলগুলো হলো— গণফ্রন্ট, ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ও বাংলাদেশ জাতীয় পার্টি। সংলাপ বেলা সাড়ে ১২টা পর্যন্ত চলবে।

দ্বিতীয় পর্বে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আরও ৬টি দলের সঙ্গে আলোচনা করবে নির্বাচন কমিশন। দলগুলো হলো— বাংলাদেশ জাসদ, বাংলাদেশ ন্যাপ, তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বর্তমানে বিএনপি–জামায়াতসহ ৫৩টি রাজনৈতিক দল নির্বাচন কমিশনে নিবন্ধিত রয়েছে। সবার সঙ্গে সংলাপ শেষে কমিশন নির্বাচনের সামগ্রিক প্রস্তুতি ও নীতিমালা চূড়ান্ত করবে বলে জানানো হয়েছে।

এমবি এইচআর