দেশে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ: ইসির চূড়ান্ত তালিকা
মেঘনাবার্তা প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নতুন তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।
মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, খসড়া তালিকায় ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। পরবর্তী যাচাই–বাছাই শেষে চূড়ান্ত তালিকায় সংখ্যাটি কিছুটা বেড়েছে।
চূড়ান্ত তালিকা অনুযায়ী, দেশের মোট পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন। নারী ভোটার রয়েছেন ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন। পাশাপাশি ১ হাজার ২৩৪ জন হিজড়া ভোটারও এবার ভোটের আওতায় এসেছেন।
এমবি/এসআর

