বিজয় দিবসে এবারও থাকছে না প্যারেড: স্বরাষ্ট্র উপদেষ্টার বার্তা

মহান বিজয় দিবস–২০২৫ উপলক্ষে এবারও প্যারেড অনুষ্ঠিত হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

Nov 19, 2025 - 13:14
 0  3
বিজয় দিবসে এবারও থাকছে না প্যারেড: স্বরাষ্ট্র উপদেষ্টার বার্তা
ছবি, সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

মহান বিজয় দিবস–২০২৫ উপলক্ষে এবারও প্যারেড অনুষ্ঠিত হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার দুপুরে সচিবালয়ে সার্বিক নিরাপত্তা–সংক্রান্ত সভা শেষে তিনি জানান, বিজয় দিবসকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা বা অস্থিরতার আশঙ্কা নেই।

স্বরাষ্ট্র উপদেষ্টার ভাষ্য অনুযায়ী, শেখ হাসিনার মামলার রায়কে ঘিরেও নাশকতার হুমকি নেই। বিজয় দিবস সব সময় যেভাবে পালন হয়ে আসছে, এবারও সেই নিয়ম বজায় থাকবে। পাশাপাশি কর্মসূচির পরিধি বেড়েছে, তবে গত বছরের মতো এবারও প্যারেড থাকছে না।

ডিবি পরিচয়ে সাংবাদিককে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই বাসা থেকে তুলে নেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বিষয়টি তাঁর জানা নেই; তদন্তের পর বিস্তারিত জানানো হবে।

গত বছর জেলা ও উপজেলা পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে হয়নি। এর পরিবর্তে আয়োজন করা হয়েছিল ‘বিজয় মেলা’। এবারের কর্মসূচিতেও সেই ধারাবাহিকতা অব্যাহত থাকছে।

এমবি এইচআর