ফের রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৬ মিনিটে হালকা কম্পন অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানাতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Nov 22, 2025 - 18:18
Nov 22, 2025 - 18:30
 0  2
ফের রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৬ মিনিটে হালকা কম্পন অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানাতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এর আগে একইদিন শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে নরসিংদীর পলাশে রিখটার স্কেলে ৩.৩ মাত্রার একটি মৃদু ভূমিকম্প হয়। বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ।

এর আগের দিন শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে আরও একটি শক্তিশালী ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ সারাদেশ কেঁপে ওঠে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.৭। নরসিংদীর মাধবদী ছিল সেই ভূমিকম্পের উৎপত্তিস্থল। এতে সারা দেশে অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া যায়।

দেশে টানা কয়েক দিনের ভূমিকম্পে জনমনে উদ্বেগ বাড়ছে। ভূমিকম্পের কারণ, উৎপত্তিস্থল ও ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট সংস্থাগুলো তৎপর রয়েছে।

বিস্তারিত আসছে...