তফসিল রেকর্ডের জন্য বিটিভিকে চিঠি দিলো নির্বাচন কমিশন

আগামী বুধবার ১৫ ডিসেম্বর এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনারের জাতির উদ্দেশে ভাষণ রেকর্ডের জন্য বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে।

Dec 8, 2025 - 15:52
 0  2
তফসিল রেকর্ডের জন্য বিটিভিকে চিঠি দিলো নির্বাচন কমিশন
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

আগামী বুধবার ১৫ ডিসেম্বর এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনারের জাতির উদ্দেশে ভাষণ রেকর্ডের জন্য বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তফসিল ঘোষণা উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করার জন্য বিটিভি ও বেতারে চিঠি প্রেরণ করা হয়েছে।

এর আগে রবিবার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল এই মাসের ৮ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে ঘোষণা করা হবে।

প্রতি জাতীয় নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন বিটিভি ও বেতারে জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে নির্বাচনের তফসিল ঘোষণা করে থাকে। এবারের নির্বাচনেও সেই প্রথা অনুসরণ করা হবে।

এমবি এইচআর