১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। আজ (১১ ডিসেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এই তারিখ ঘোষণা করেন।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। আজ (১১ ডিসেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এই তারিখ ঘোষণা করেন।
ঘোষণা অনুযায়ী, ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। এ বছরই ভোট প্রদানের সময় এক ঘণ্টা বৃদ্ধি করা হয়েছে।
সিইসি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট হবে সাদাকালো, আর গণভোটের ব্যালটের রং হবে গোলাপি। দেশের ইতিহাসে এই প্রথম একসঙ্গে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।
গতকাল বুধবার বিকেলে সিইসির ভাষণ রেকর্ড করে বিটিভি ও বাংলাদেশ বেতার। আজ বৃহস্পতিবার সেই রেকর্ড করা ভাষণ প্রচার করা হয়।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়। এ সরকারের বর্ষপূর্তির প্রাক্কালে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ঘোষণা দেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
পরে জুলাই সনদের বাস্তবায়নের অংশ হিসেবে গণভোটের সিদ্ধান্ত নেওয়া হয়। ১৩ নভেম্বর প্রধান উপদেষ্টা ঘোষণা দেন, একই দিনে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
এমবি এইচআর

