হাদির ওপর হামলা: সন্দেহভাজনের ছবি প্রকাশ করল ডিএমপি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তির ছবি প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

Dec 13, 2025 - 12:34
 0  3
হাদির ওপর হামলা: সন্দেহভাজনের ছবি প্রকাশ করল ডিএমপি
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তির ছবি প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে ওই ব্যক্তি সম্পর্কে তথ্য দেওয়ার জন্য জনগণের সহায়তা চাওয়া হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) ডিএমপির পক্ষ থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের হামলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুরুতর আহত হন। ঘটনার পর থেকেই হামলাকারীদের গ্রেপ্তারে রাজধানীতে জোর অভিযান চালাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

ডিএমপি জানায়, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছবিতে থাকা ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। ওই সন্দেহভাজনকে গ্রেপ্তারে পুলিশ তৎপরভাবে অভিযান চালাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছবির ওই ব্যক্তি সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে বা তার অবস্থান সম্পর্কে জানা গেলে দ্রুত নিকটস্থ থানায়, ৯৯৯ নম্বরে অথবা ডিএমপির নির্ধারিত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।

এমবি এইচআর