এখনও ডিবির হেফাজতে সাংবাদিক আনিস আলমগীর

সাংবাদিক আনিস আলমগীর এখনো ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে অবস্থান করছেন। রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

Dec 15, 2025 - 11:42
 0  4
এখনও ডিবির হেফাজতে সাংবাদিক আনিস আলমগীর
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

সাংবাদিক আনিস আলমগীর এখনো ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে অবস্থান করছেন। রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

সোমবার (১৫ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে ডিবির ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, আনিস আলমগীর এখনো ডিবি কার্যালয়েই রয়েছেন। তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত পরে জানানো হবে।

এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, রোববার দিবাগত রাত সোয়া ১টার দিকে আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

এর আগে রোববার রাত সাড়ে ৮টার দিকে আনিস আলমগীর মুঠোফোনে গণমাধ্যমকে বলেন, ধানমণ্ডি এলাকার একটি জিম (ব্যায়ামাগার) থেকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তাদের প্রধান তার সঙ্গে কথা বলবেন বলেও তাকে জানানো হয়।

এদিকে রোববার রাতে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি অভিযোগ দায়ের করেন। ওই মামলায় সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনকে অভিযুক্ত করা হয়েছে।

মামলার অপর অভিযুক্তরা হলেন— মারিয়া কিশপট্ট এবং ইমতু রাতিশ ইমতিয়াজ।

এমবি এইচআর